মানবিক দুর্গাপুর গড়তে সাংবাদিকদের পাশে চাইঃ নবাগত ইউএনও উম্মে হাবিবা ফারজানা
- আপডেট সময়ঃ ০৯:২০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে।

মোঃ হাসিবুর রহমান, ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেছেন, “একটি মানবিক দুর্গাপুর গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সমাজের নীরব মানবিক মানুষ ও ইতিবাচক কর্মকাণ্ডগুলো গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।”
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় উপজেলা পরিষদের মিনি হলরুমে দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ এবং প্রশাসন-গণমাধ্যমের সমন্বিত কার্যক্রম নিয়ে আন্তরিক ও খোলামেলা আলোচনা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বচ্ছ প্রেসক্লাবের সভাপতি মো. জাহিদুল ইসলাম (জাহিদ), সাধারণ সম্পাদক মো. জুবায়ের তুহিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান, সহ-সভাপতি মো. খুরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান সুমন, কোষাধ্যক্ষ মো. রবিউল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. আলামিন হক বিজয়, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. নাঈম ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. জিল্লুর রহমান, সহযোগী সদস্য মো. হাবিবুর রহমান হাবিব, মো. জাকির হোসেন এবং উপজেলার সিনিয়র সাংবাদিক মো. মিজান মাহী।
সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, দুর্গাপুরের উন্নয়ন, সম্ভাবনা ও ইতিবাচক কর্মকাণ্ড দেশব্যাপী তুলে ধরতে সাংবাদিকরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছেন।



















