মধুখালীতে মেগচামী বিল এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান
- আপডেট সময়ঃ ০৩:৫৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে।

ফরিদপুর (মধুখালী) উপজেলা প্রতিনিধি:
তুমি যাবে ভাই—যাবে মোর সাথে আমাদের ছোট গাঁয়, গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়….. ফরিদপুরের মধুখালীতে মেগচামী বিল, এখন পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিণত হয়েছে।
প্রতিবছর বর্ষাকাল এলেই দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে এই বিল পারে। প্রতিদিন বিকালে বিলের মনোরম পরিবেশ ও সৌন্দর্য উপভোগ করতে আসে হাজার হাজার দর্শনার্থী।
বিলের মাঝে লাল,সাদা শাপলা ফুলে মুগ্ধতা ছড়ায় চারিদিকে। অনেকেই আসে পরিবার পরিজন ও আপনজনের সঙ্গে একান্ত সময় কাটাতে।
বিল পাড়ে সারি সারি ডিঙ্গি নৌকা বাঁধা থাকে, ইচ্ছা করলেই যে কেউ ভাড়া নিয়ে, ভ্রমণ করতে পারে। ঠান্ডা বাতাস ও সন্ধ্যায় চাঁদের আলো মনকে শীতল করে তলে, নিয়ে যায় এক কল্পনার জগতে। বিলের সংলগ্ন রাস্তার পারে দর্শনার্থীদের জন্য বসেছে চটপটি ফুচকা সহ নানা মুখরোচ খাবারের দোকান।
এ যেন গ্রাম্য মেলা। তরুণ যুবক ছেলেরা বিলের পাড়ে দলবদ্ধভাবে পিকনিক করতে দেখা যায়। বিশেষ করে শুক্রবার ও শনিবার জমে ওঠে উৎসব মুখর পরিবেশ।
ইতিমধ্যেই মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমানের তত্ত্বাবধানে, প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার বিষয়ে তদারকি করছে, যেকোনো অপীতিকার ঘটনা যেন না ঘটে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখছেন মধুখালী থানার অফিসার ইনচার্জ সুকদেব রায়।
দর্শনার্থী ও স্থানীয়দের দাবি বিলের পারে বসবার জন্য সরকারিভাবে কিছু একটা ব্যবস্থা করা হোক। তাহলে বয়োজ্যেষ্ঠ, শিশু, অসুস্থ ব্যক্তিরা বিশ্রাম নিতে পারবে।



















