০১:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
মধুখালীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
- আপডেট সময়ঃ ০৫:০৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে।

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬শে মার্চ দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ, ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. ইলিয়াস মোল্যা। উপজেলা নির্বাহী অফিসার রাওশনা জাহান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ এরফানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফকির তাইজুর রহমান। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মী, উপজেলা ও পৌর জামায়েত ইসলামের নেতাকর্মী, এনসিপিসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ১ম ধাপের অনুষ্ঠান শেষে উপজেলা মাল্টিপারপাস হল রুমে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।
ট্যাগসঃ



















