মধুখালীতে নানারঙের আয়োজনে নববর্ষ বরণ
- আপডেট সময়ঃ ০২:২৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে।

মকিবুল মিয়া মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালীতে নানারঙের আয়োজনে নববর্ষ কে বরণ করা হয়েছে। পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৮টা থেকে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। ঐতিহ্যবাহী বৈশাখী মেলার মাঠে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। র্যালি শুরুর আগে স্বাগত বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ ও বিশিষ্ট রাজনীতিবিদ মালেক শিকদার। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান র্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন।
পরে রঙিন ব্যানার, ফেস্টুন ও ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বৈশাখী র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালিতে বাঙালির ঐতিহ্যের অংশ হিসেবে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ও পালকি প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে এবং আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় প্রশাসন, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। এছাড়াও মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকরাও ব্যানারসহ র্যালিতে অংশগ্রহণ করেন। বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতেই এ আয়োজন করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা বাকি, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান মৃধা (মন্নু), পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদ, সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেম (আবুল), সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ফকির, মনোজ সাহা, নজরুল ইসলাম, অশোক পোদ্দার, মিহির কুমার বাবলুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম এনামুল, কৃষক দলের আহ্বায়ক মেহেদী হাসান মুন্নু ও সদস্য সচিব তানভীর আহমেদ শিমুল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জহিরুল ইসলাম লিটনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও র্যালিতে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পহেলা বৈশাখকে ঘিরে মধুখালীতে সৃষ্টি হয়েছিল এক প্রাণবন্ত, আনন্দঘন ও বর্ণময় পরিবেশ। বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব নতুন উদ্যমে সবাইকে একত্রিত করেছে, ছড়িয়ে দিয়েছে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা।




















