০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মধুখালীতে জাতীয় সমবায় দিবস পালিত

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ১২:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • / ৩৩ বার পড়া হয়েছে।

মধুখালী উপজেলা প্রতিনিধি:

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

রবিবার (৮ নভেম্বর) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা অডিটোরিয়াল হলরুমে প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার লাকি আক্তার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান।

সভায় সমবায়ের গুরুত্ব, আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের ভূমিকা, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গঠনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকনের পরিচালনায় বক্তব্য রাখেন মধুখালী উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা সহ অন্যান্যরা।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমবায় বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ,সমবায়ী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য
=

মধুখালীতে জাতীয় সমবায় দিবস পালিত

আপডেট সময়ঃ ১২:৪৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬