মদনে এস এস সি সমমান উত্তীর্ণদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৭:৫১:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে।

মদনে এস এস সি সমমান উত্তীর্ণদের সংবর্ধনা অনু
মোঃ আলম খান
Sara Din নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদন উপজেলায় তিয়শ্রী ইউনিয়নে বালালী বাঘ মারা শাহাজাহান কলেজে এস এস সি/ দাখিল সমমান -২০২৬ সংবর্ধনা ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।এতে ভার্চুয়ালে যুক্ত হয়ে প্রধান অথিতি ছিলেন,নেত্রকোনা-৪ আসনের এমপি এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব লুৎফুজ্জামান বাবর, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,পৃষ্টপোষক মোঃ মতিউর রহমান , পরিচালনা করেন, অধ্যক্ষ মামুন সিরাজুল কাদের, প্রধান আলোচক ছিলেন , চেয়ারম্যান ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ময়মনসিংহ উদ্ধোধক হিসেবে ছিলেন, প্রফেসর একে এম সাজিদুল ইসলাম, মূখ্য আলোচক, প্রফেসর,আছাদ্দুজ্জামান আকন্দ,
এ ছাড়া ও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার,বিএনপি সাধারন সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ,সহসভাপতি আসাদুজ্জামান আজাদ, ইউনিয়ন বিএনপি সভাপতি ( ভারপ্রাপ্ত) সফিয়ন তালুকদার,সাধারন সম্পাদক মোফাজ্জল হোসেনসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেধাবীদের পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মোঃ আলম খান।
মদন,নেত্রকোনা।
মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.
তারিখঃ ২৯/০৮/২৬


















