০২:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

ভবানীগঞ্জে অবৈধভাবে অকটেন মজুদ: ড্রাইভারকে জরিমানা

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৮:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজার এলাকায় স্থানীয় সেবাগ্রহীতার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (০৭ এপ্রিল ২০২৬) এ অভিযানে লাল্টু (৪২) নামের এক মাইক্রো ড্রাইভারকে ২৬ লিটার অকটেন অনুমোদনহীনভাবে মজুদ রাখার অপরাধে আটক করে বাগমারা থানা পুলিশ।

পরে অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ৩,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করেন।

এসময় জব্দকৃত ২৬ লিটার অকটেন সরকার নির্ধারিত মূল্যে উপস্থিত সেবাগ্রহীতার নিকট বিক্রি করা হয়।

অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ভবানীগঞ্জে অবৈধভাবে অকটেন মজুদ: ড্রাইভারকে জরিমানা

আপডেট সময়ঃ ০৮:০০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬