০১:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা

জাহাঙ্গীর আলম
  • আপডেট সময়ঃ ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • / ১৭ বার পড়া হয়েছে।

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:

আসন্ন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পুনিয়াউট গ্রামের কৃতিসন্তান অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা। তিনি পৌরসভার সর্বস্তরের ভোটার ও সাধারণ মানুষের কাছে দোয়া কামনা করেছেন।
অ্যাডভোকেট তরিকুল ইসলাম খান রুমা ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৫ সালে ঘোষিত জেলা বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটিতে তার নাম সহ-সভাপতি হিসেবে রয়েছে।
সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি একটি আধুনিক, পরিচ্ছন্ন ও যানজটমুক্ত ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা গড়ে তোলার প্রত্যয়ের কথা জানিয়েছেন। একই সঙ্গে মাদক নির্মূল, নাগরিক সেবা উন্নত করা এবং পৌরবাসীর বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেছেন।
তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি পরিকল্পিত ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সমন্বিত উদ্যোগ, জবাবদিহিতা ও নাগরিকদের অংশগ্রহণ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি পৌরবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছেন।
তিনি পৌরসভার সর্বস্তরের ভোটারদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আগামীর পথচলায় সবার দোয়া কামনা করেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় মেয়র পদে সম্ভাব্য প্রার্থী তরিকুল ইসলাম খান রুমা, ভোটারদের কাছে দোয়া কামনা

আপডেট সময়ঃ ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬