০৭:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
সংবাদ শিরোনামঃ
বোয়ালমারীতে পেঁয়াজের হাট থেকে ২ লক্ষ টাকা খোয়ালেন পেঁয়াজ ব্যবসায়ী হাবিবুর
আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী, ফরিদপুর) প্রতিনিধি:
- আপডেট সময়ঃ ০৮:৩৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১০২ বার পড়া হয়েছে।

আব্দুল মতিন মুন্সী (বোয়ালমারী, ফরিদপুর) প্রতিনিধি:
বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে আজ ১৬ (সেপ্টেম্বর) মঙ্গলবার হাটের দিন ভোরে পেঁয়াজ ব্যবসায়ী হাবিবুরের কাঁধের ব্যাগ কেটে দুই লক্ষ টাকা নিয়ে গেল চোর।
বোয়ালমারী পৌর শহরের কামারগ্রামের বাসিন্দা হাবিবুর জানান, মঙ্গলবার সহস্রাইল হাটের দিন ভোরে পেঁয়াজ কিনতে সহস্রাইল বাজারে আসেন,কাঁধের ব্যাগে টাকা রেখে পেঁয়াজ কিনতে গেলে কিছুক্ষণ পরে দেখতে পান ব্যাগে টাকা নেই!,ব্যাগ কেটে টাকা নিয়ে গেছে চোর।
এ ব্যাপারে বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মিজান কে অবহিত করেছেন, থানায় সাধারণ ডায়েরি করেছেন ব্যবসায়ী হাবিবুর।
ট্যাগসঃ




















