১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বেলাবোতে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ০৮:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর বেলাবোতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বেলাবো থানাধীন আমলাব বাজারের চৌরাস্তা এলাকায় পাকা সড়কের ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—বেলাবো উপজেলার নিলক্ষীয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. সজল মিয়া (৫০) এবং চর বেলাব (পূর্বপাড়া) গ্রামের আব্দুল বাছেদের ছেলে মো. সিয়াম আহাম্মেদ বিজয় (২০)।
পুলিশ জানায়, বেলাবো থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ নবী হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে রাত্রীকালীন কিলো-৬ ডিউটি পালনকালে লিমা-৬ ডিউটি পার্টির সহায়তায় আমলাব বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৩ গ্রাম এবং আনুমানিক মূল্য ৯ হাজার টাকা বলে জানিয়েছে বেলাবো থানার অফিসার ইনচার্জ এসএম আমানুল্লাহ ।
এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে বেলাবো থানায় নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বেলাবোতে ৩০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

আপডেট সময়ঃ ০৮:১৯:২২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬