০৩:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

বেলাবোতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান

শাহিনুর আক্তার
  • আপডেট সময়ঃ ০৪:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ২৭ বার পড়া হয়েছে।

শাহিনুর আক্তার বেলাবো (নরসিংদী) প্রতিনিধি :

“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক মাস ২০২৬-এর সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টায় বেলাব বাংলাদেশ মহিলা পরিষদ কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন শান্তি। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাজমুন্নার আমেনা, সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন,অর্থ সম্পাদক পারভীন বেগম, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, আন্দোলন সম্পাদক মিনতী রানী সূত্রধর এবং প্রচার, প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক শাহিনুর আক্তার।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাহানুল হক বাবুল ও সংগঠনের সদস্যগন সহ্যতরুণ – তরুণী বৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠা, নারী নির্যাতন প্রতিরোধ এবং নারী আন্দোলনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে বাংলাদেশ মহিলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাংগঠনিক মাসের মাধ্যমে নতুন সদস্য সংগ্রহ ও পুরোনো সদস্যদের নবায়নের পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হয়েছে।

সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও নারী অধিকার আন্দোলনকে আরও বেগবান করার বিষয়ে আলোচনা করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বেলাবোতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান

আপডেট সময়ঃ ০৪:১৭:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬