০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬

বেতাগীতে ৩ কিলোমিটার খালের পাড়জুড়ে বৃক্ষরোপণ, সবুজায়নের উদ্যোগ

সোহেল রানা ( বরগুনা )
  • আপডেট সময়ঃ ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • / ১৩ বার পড়া হয়েছে।

সোহেল রানা ( বরগুনা ):

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বরগুনার বেতাগীতে ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। পূবালী ব্যাংক বেতাগী শাখার উদ্যোগে উপজেলার প্রায় তিন কিলোমিটার খালের দুই পাড়জুড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টায় বেতাগী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রানীপুর, আদমপোল ও ডাঙ্গার খাল এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক তাহমিনা আক্তার। এ সময় বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পূবালী ব্যাংকের বরিশাল বিভাগের আরএম মোঃ মোসাহেদুল্লাহ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, খালের দুই পাশে তাল, নারিকেল, আমড়া, কৃষ্ণচূড়াসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করা হবে। এর মাধ্যমে একদিকে যেমন এলাকার সৌন্দর্য বাড়বে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায়ও ইতিবাচক ভূমিকা রাখবে বৃক্ষগুলো।

বরগুনার জেলা প্রশাসক তাহমিনা আক্তার বলেন, গাছ মানুষের জীবন ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।

স্থানীয়রা জানান, খালের দুই পাড়ে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করা হলে এলাকাটি সবুজ ও নান্দনিক হয়ে উঠবে। একই সঙ্গে ভবিষ্যতে এটি পরিবেশবান্ধব একটি দৃষ্টিনন্দন স্থানে পরিণত হবে বলে আশা করছেন তারা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বেতাগীতে ৩ কিলোমিটার খালের পাড়জুড়ে বৃক্ষরোপণ, সবুজায়নের উদ্যোগ

আপডেট সময়ঃ ০৪:৫৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬