০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

বায়ুদূষণে শীর্ষ লাহোর, ঢাকার অবস্থা কী?

ডিপিডি ঢাকা অফিসঃ
  • আপডেট সময়ঃ ১০:০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ১১৩ বার পড়া হয়েছে।

ডিপিডি ঢাকা অফিসঃ
নানা কারণে বিশ্বের বিভিন্ন বড় বড় শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকার বায়ুদূষণও বাড়ছে। তবে কয়েকদিনের বৃষ্টির কারণে ঢাকা শহরের বায়ুমান কিছুটা উন্নতির দিকে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, ৭৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২২তম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর দূষণের দিক থেকে মাঝারি হিসেবে গণ্য করা হয়।

এদিকে একই সময়ে ১৫৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর শহর। এছাড়া ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে মিশরের কায়রো, এরপরে ১৫২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা; ১৪৭ স্কোর নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, এবং ১২৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে ভারতের দিল্লি শহর।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকেঅস্বাস্থ্যকরবায়ু বলে মনে করা হয়

আরও পড়ুন: বৃষ্টির মধ্যে ঢাকার বাতাসে কতটা দূষণ? ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বায়ুদূষণে শীর্ষ লাহোর, ঢাকার অবস্থা কী?

আপডেট সময়ঃ ১০:০৫:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫