বাঘা পৌর কৃষকদলের ৫ নং ওয়ার্ড কমিটি গঠন, সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক চান্দু
- আপডেট সময়ঃ ১১:২৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ২০ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
রাজশাহীর বাঘায় জাতীয়তাবাদী কৃষকদলের বাঘা পৌর শাখার ৫ নং ওয়ার্ডের ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আলাউদ্দিনকে সভাপতি এবং ইজদার আলী চান্দুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) বিকেলে গাওপাড়া গ্রামের এক আমবাগানে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
বাঘা পৌর কৃষকদলের সদস্য সচিব সোহানুর রহমান সোহাগের সঞ্চালনায় ও আহ্বায়ক আলী হোসেন জনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ও বাঘা উপজেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সদস্য সচিব শফিকুল ইসলাম ছানা, বাঘা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, বজলু মাস্টার এবং পৌর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম তৌহিদ।
সভায় আরও উপস্থিত ছিলেন সোহেল, আসাদুল ইসলাম, সাজাফুল ইসলাম, ফারুক আহমেদ, সায়েম আহমেদ, আজিম উদ্দিন, রিপন মাস্টারসহ কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বাঘা পৌর কৃষকদলের আহ্বায়ক আলী হোসেন জনি ও সদস্য সচিব সোহানুর রহমান সোহাগ স্বাক্ষরিত এক পত্রে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।



















