১০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬

বাঘার মনিগ্রামে হাসিনার দ্রুত ফাঁসি কার্যকরের মশাল মিছিল

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ৯৫ বার পড়া হয়েছে।

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:

১৭ নভেম্বর ২০২৫ তারিখ মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীশেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিলো পাঁচটি।
এগুলোর মধ্যে এক নম্বর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।তবে দ্বিতীয় অভিযোগসহ মোট ৩টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

সোমবার বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই রায় ঘোষণা করেন। রায়ে একইসঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বাংলাদেশে থাকা সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
এছাড়া জুলাই আন্দোলনে ‘শহীদ ও আহতদের ক্ষতিপূরণ’ দেয়ার নির্দেশ দেয়া হয়।

এর আগে দুপুর সাড়ে বারটার পর ট্রাইব্যুনাল রায় পড়া শুরু করেন। ছয়টি অধ্যায়ে চারশত তেপ্পান্ন পৃষ্ঠার রায় আদালতে পড়া শেষ হয় প্রায় আড়াই ঘণ্টা পর।

উক্ত রায়কে সাদুবাদ জানিয়ে এবং দ্রুত ফাঁসির রায় কার্যকরের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মনিগ্রাম ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচিতে নেতাকর্মীরা হাতে মশাল নিয়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।

মিছিলে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা ছাত্রনেতা পলাশ আহমেদ, আতিক হোসেন, রুবেল উপজেলা স্বেচ্ছাসেবক নেতা ফারুক হোসেন, রুবেল বিশ্বাস, রকি আহমেদ, উপজেলা যুবনেতা বাবুল হোসেন, জিল্লুর রহমান, মোরসালিন হোসেন, খোকন, খালেক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক নেতা সোহেল রানা, শাহ আলম সহ স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে নেতারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পরাজিত শক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে জনগণের ভোটাধিকার বানচালের পায়তারা করছে। তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। আমাদের এই মিছিল কোনো সহিংসতার জন্য নয়, এটি জনগণের অধিকার, শান্তি ও নিরাপত্তার পক্ষে অবস্থানের বার্তা। জনগণের সকল অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বদা সচেষ্ট রয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাঘার মনিগ্রামে হাসিনার দ্রুত ফাঁসি কার্যকরের মশাল মিছিল

আপডেট সময়ঃ ০৯:৫৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫