বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক খুলে প্রতারণা, গ্রেফতার তিন
- আপডেট সময়ঃ ০২:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ৫৫ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুল, বাঘা:
রাজশাহীর বাঘায় সুন্দরী নারীর ছবি দিয়ে ফেসবুক আইডি খোলার পর প্রবাসী-সহ অসংখ্য পুরুষের সাথে নারী কন্ঠে কথা বলে প্রতারণার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার(১৫ মার্চ) গভীর রাতে উপজেলার খায়ের হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হ্যাকিং এর সাথে সম্পৃক্ত বলেও নিশ্চিত করেছেন পুলিশ।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, উপজেলার খায়েরহাট গ্রামের মজিবর রহমানের ছেলে শুভ আলী(২০) ,আব্দুল মালেকের ছেলে সারুফ ইসলাম (২১) এবং একই গ্রামের আব্দুল খালেকের ছেলে রাঙ্গা ইসলাম(২২) রবিবার রাত ১ টার সময় রাঙ্গার বাড়িতে বসে মাদক সেবন করেন। এরপর তারা ফেসবুকে একটি অ্যাপস খুলে নারী কন্ঠে কথা বলে প্রবাসী যুবক-সহ বিভিন্ন পুরুষের সাথে প্রতারণা পূর্বক টাকা হাতিয়ে নিচ্ছিল। এ ছাড়াও তারা হ্যাকিং এর সাথে সম্পৃক্ত। এমন তথ্যের ভিত্তিতে তাদের কাছ থেকে হ্যাকিং এর কাজে ব্যবহৃত ছয়টি দামি মোবাইল এবং ৫ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যালেট- পেয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)সেরাজুল হক জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ তিন প্রতারক(হ্যাকারকে) গ্রেফতার করেছে। গ্রেফতারের পর তাদেরকে থানায় নিয়ে এলে প্রত্যেকেই নিজেদের অপরাধ স্বীকার করে। এ মর্মে তাদের নামে প্রতারনা-সহ হ্যাকিং মামলা দায়ের করে রবিবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

















