০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

বাঘায় উৎসবমুখর পরিবেশে আবু সাইদ চাঁদের নির্বাচনী গণসংযোগ

আব্দুস সামাদ মুকুলঃ
  • আপডেট সময়ঃ ০৭:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ১১২ বার পড়া হয়েছে।

আব্দুস সামাদ মুকুলঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের ভোটের রাজনীতিতে মিলছে উৎসবের ইঙ্গিত। বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে ব্যাপক জনসাড়া পরিলক্ষিত হয়েছে । স্থানীয়দের মতে, একসময় জাতীয় পার্টি স্বৈরাচারী পন্থায় চারঘাট-বাঘা নিয়ন্ত্রণ করেছে। জনগণ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এরশাদ বিরোধী আন্দোলন করে। তারপর থেকে চারঘাট-বাঘা জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি। ১/১১ সময় ফখরুদ্দিন-মইনুদ্দিনের চক্রান্তে জনগণের ভোটাধিকার হরণ করে স্বৈরাচার হাসিনাকে ক্ষমতায় অধিষ্ঠিত করে এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসে। দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে সাধারণ মানুষকে যে পরিমাণ নির্যাতন চালিয়েছে তার জবাব গত ২৪ জুলাই গণঅভ্যুত্থানে দৃশ্যমান হয়েছে। জনগণের হরণকৃত ভোটাধিকার পুনরুদ্ধারের তৎপরবর্তী জবাব জনগণ আগামী ১২ তারিখে দিবে।বিএনপি অধ্যুষিত এ এলাকায় প্রতীক বরাদ্দের পর থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী  নিয়মিতভাবে মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

বুধবার (২৮ জানুয়ারি) তিনি দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠক সভা করেন। পাশাপাশি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তিনি।

গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে আবু সাইদ চাঁদকে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। ভোটাররা দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম, দলীয় বৈষম্য ও সেবা বঞ্চনার অভিযোগ তুলে ধরেন। অনেকেই ধানের শীষে প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ ও সমর্থনের কথা জানান।

নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকালে ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ বলেন, “চারঘাট-বাঘার মানুষ এলাকার উন্নয়ন চাই। তারা ধর্মের নাম ব্যবহার করে বা অপপ্রচার চালিয়ে সাধারণ অনুভূতিতে আঘাত হেনে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। আমি নির্বাচিত হলে সত্য, ন্যায় ও সততার ভিত্তিতে রাজনীতি করবো এবং দেশের অর্থ দেশের মানুষের কল্যাণেই ব্যয় করা হবে।” তিনি আরও বলেন, কৃষকদের ন্যায্য অধিকার আদায়, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা ও টেকসই অবকাঠামো উন্নয়নই হবে তার প্রধান অগ্রাধিকার।

গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠককালে রাজশাহী জেলা, বাঘা উপজেলা, ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবেই এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে। মনিগ্রাম ইউনিয়নে আবু সাইদ চাঁদ ক্রমবর্ধমান জনসমর্থন রাজশাহী-৬ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ধানের শীষ প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হচ্ছে, তা আসন্ন নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাঘায় উৎসবমুখর পরিবেশে আবু সাইদ চাঁদের নির্বাচনী গণসংযোগ

আপডেট সময়ঃ ০৭:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬