০৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বাগমারা থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন জিল্লুর রহমান

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০২:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
  • / ৮৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি :
রাজশাহীর বাগমারা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন অভিজ্ঞ ও দক্ষ পুলিশ কর্মকর্তা জিল্লুর রহমান। সম্প্রতি ওসি সাইদুল আলমের বদলির পর তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের জন্য পরিচিত জিল্লুর রহমান এর আগে রাজশাহী কন্ট্রোল রুমে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি ডিআইজি অফিস এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর ক্রাইম শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা বাগমারা থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওসি জিল্লুর রহমানের গ্রামের বাড়ি যশোর জেলার যশোর সদর থানায়। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, বাগমারা থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জনগণের আস্থা অর্জনই হবে তার প্রধান লক্ষ্য। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, তার দক্ষ নেতৃত্ব, সততা ও আন্তরিক প্রচেষ্টায় বাগমারা উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং জনগণ পাবে একটি নিরাপদ পরিবেশ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারা থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন জিল্লুর রহমান

আপডেট সময়ঃ ০২:৪৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬