০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

বাগমারার শ্রীপুর ইউনিয়নে অধ্যাপক কামাল হোসেনের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

বাগমারা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৭:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ৩৮১ বার পড়া হয়েছে।

Oplus_16908288

বাগমারা প্রতিনিধি:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গড়ে তোলার লক্ষ্যে রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেন।

প্রধান অতিথি বলেন, দীর্ঘ সময় আমরা খোলামেলা ভাবে বিএনপির রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারিনি। ফ্যাসিবাদী সরকার আমাদের মামলা হামলা করে জেল খাটিয়েছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কথা বললেই গ্রেপ্তার হতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষকে গ্রেফতারসহ হয়রানি করা হয়েছে। বাংলার মানুষ ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে। দেশ থেকে বিতাড়িত হয়েছে শেখ হাসিনা। দেশের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। নিরাপত্তা আর উন্নয়ন চাইলে বিএনপি’র বিকল্প নেই বলেও উল্লেখ করে তিনি। বিএনপির এই উঠান বৈঠকে নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

আগামী নির্বাচনে তারা ধানের শীষে ভোট প্রদান করবেন বলে জানা গেছে। বিশেষ করে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক কামাল হোসেনের উঠান বৈঠক হাওয়ায় মেন্দিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ যেন জনস্রোতে পরিণত হয়।

শনিবার বিকেলে শ্রীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উঠান বৈঠকের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সালাম পারভেজ।

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কাচারীকোয়ালীপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল গাফফার, তাহেরপুর পৌর বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম বাবু,
বাগমারা উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য ইউসুফ আলী, শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মোশাররফ হোসেন, বাসুপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,
উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য
রফিকুল ইসলাম, সমির উদ্দীন, জহুরুল ইসলাম খোকন, শাহিন রেজা, অধ্যাপক দুলাল হোসেন, গোয়াকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকরাম হোসেন, ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক সহ সভাপতি আক্তারুল আলম, বিএনপি নেতা অধ্যক্ষ জাকিরুল ইসলাম জাকির রাজশাহী জেলা মহিলা দলের সহ সভাপতি অধ্যাপিকা রিনা ইসলাম সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উঠান বৈঠক শেষে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারার শ্রীপুর ইউনিয়নে অধ্যাপক কামাল হোসেনের উঠান বৈঠক ও লিফলেট বিতরণ

আপডেট সময়ঃ ০৭:২৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫