১২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

বাগমারার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার ভোটারের রায়ে আসবে নতুন নেতৃত্ব

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৫:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
  • / ১০ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচনে ১০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন এবং সাধারণ সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে একজন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি পদগুলোতে ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবেন।

এর আগে ১৯ জুলাই মনোনয়নপত্র বিক্রি, ২১ জুলাই মনোনয়নপত্র জমা গ্রহণ এবং যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন।

প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আজিজের নেতৃত্বে নির্বাচন পরিচালিত হবে। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন সুনীল চন্দ্র, আলহাজ ইউনুস আলী, আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ আলী।

দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এ নির্বাচনকে ঘিরে ভবানীগঞ্জ দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবার ভোটারের রায়ে আসবে নতুন নেতৃত্ব

আপডেট সময়ঃ ০৫:৫২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬