০৩:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহীর পুলিশ সুপার

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৯:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ২৩ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাগমারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী জেলা পুলিশ সুপার মামুন অর রশিদ।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে তিনি প্রথমে দুর্গাপূজার উৎপত্তিস্থল হিসেবে পরিচিত তাহেরপুরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাহেরপুর পৌরসভার শ্রী শ্রী গোবিন্দ মাতা মন্দির,দোল মন্দির এবং পঞ্চ মন্দির এবং প্রতীক সংঘ মন্দির পরিদর্শন করেন।

পরে ভবানীগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় মন্দির পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হেলেনা আক্তার, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম, তাহেরপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক গোলাম সারোয়ারসহ মন্দির কমিটির সদস্য ও বিএনপির নেতৃবৃন্দ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহীর পুলিশ সুপার

আপডেট সময়ঃ ০৯:৪৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬