০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাগমারার একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৬:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৯ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার একডালা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আসাদুল ইসলাম মন্ডল-এর সফল কর্মজীবন সমাপ্তি উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, রাজশাহীর সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষা বোর্ডের উপ পরীক্ষা নিয়ন্ত্রক জাহিদুর রহিম, উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত, গনিপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান রঞ্জু, বাগমারা ডিগ্রী কলেজের অধ্যক্ষ জিয়াউল আলম, তাহেরপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম শান্তি, অধ্যক্ষ আব্দুল আজিজ, মজনু মোহাম্মদ, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, আব্দুস সালাম, আব্দুস সাত্তার, নাজমা খাতুন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের অবদান তুলে ধরে বলেন, তার নেতৃত্বে একডালা উচ্চ বিদ্যালয় শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে আদর্শ গড়ে তুলেছেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষককে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করা হয়। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানটি আয়োজন করে একডালা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারার একডালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৬:১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬