০৫:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাগমারায় স্বাস্থ্যসেবার সংকট নিয়ে জাতীয় সংসদে এমপি আব্দুল বারীর উদ্বেগ প্রকাশ

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৬:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
বাগমারায় স্বাস্থ্যসেবা সংকট নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার।

বৃহস্পতিবার মহান জাতীয় সংসদে বক্তব্যকালে তিনি বলেন, বাগমারা উপজেলার ৪ লক্ষাধিক মানুষের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’-এর জরাজীর্ণ দশা ও জনবল সংকট চরম আকার ধারণ করেছে।

সংসদ সদস্য জানান, ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত বাগমারার বিশাল জনগোষ্ঠীর জন্য এই কমপ্লেক্সটি ২০১৪ সালে ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও গত দশ বছরেও এর অবকাঠামো ও জনবল কাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। ফলে স্বাস্থ্যসেবা চরমভাবে ব্যাহত হচ্ছে।

তিনি নিজে হাসপাতাল পরিদর্শনে গিয়ে যা দেখেছেন তা তুলে ধরে বলেন, “আমি নিজে হাসপাতাল পরিদর্শনে গিয়ে দেখেছি, একটি মাত্র কক্ষে ৩ জন ডাক্তার বসে গাদাগাদি করে রোগীদের সেবা দিচ্ছেন। স্বাধীনতার ৫৪ বছর পরও এমন চিত্র অত্যন্ত বেদনাদায়ক।”

আব্দুল বারী সরদার আরও দুটি গুরুত্বপূর্ণ সংকটের কথা তুলে ধরেন: ১. চালকহীন অ্যাম্বুলেন্স: হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই। ফলে মুমূর্ষু রোগীদের ৫২ কিলোমিটার দূরের জেলা সদরে নেওয়ার জন্য কোনো সরকারি সুবিধা পাওয়া যাচ্ছে না। এতে অনেক সময় পথেই রোগীর মৃত্যু ঘটছে।

২. পরিচ্ছন্নতাকর্মীর অভাব: পরিচ্ছন্নতাকর্মী না থাকায় হাসপাতালের পরিবেশ দূষিত হচ্ছে, যা রোগীদের জন্য আরও স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে।

সংসদ সদস্য অত্যন্ত জোরালোভাবে বলেন, বাগমারার মানুষ এই সংকট থেকে মুক্তির আশায় তাকিয়ে আছে। তাই অতি দ্রুত একজন চালক নিয়োগ, পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ এবং হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের দাবি জানান তিনি।

তিনি স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় স্বাস্থ্যসেবার সংকট নিয়ে জাতীয় সংসদে এমপি আব্দুল বারীর উদ্বেগ প্রকাশ

আপডেট সময়ঃ ০৬:০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬