বাগমারায় মাদক ব্যবসায়ী সহ গ্রেপ্তার ৩, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ
- আপডেট সময়ঃ ০৪:০০:৩১ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও একটি মামলার তদন্তে ওয়ারেন্টভুক্ত এক আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গনিপুর ইউনিয়নের হায়াতপুর গ্রামের মোছাঃ শিল্পী বেগম (৩৫) কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি স্বপনের স্ত্রী এবং মৃত আজাহার আলীর কন্যা। এ ঘটনায় বাগমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে ভবানীগঞ্জ সূর্যপাড়া এলাকার শাহিনুর রহমান (২৪) কে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি আমজাদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বাগমারা থানায় মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও এসআই রুবেল মৃধা ও সঙ্গীয় ফোর্স বাগমারা থানার মামলায় ফয়সাল ইসলাম শান্ত (২৩) কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ভবানীগঞ্জ সূর্যপাড়া এলাকার সাজেরিয়া রহমান সাজুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত শিল্পী বেগম এলাকায় “মাদক সম্রাজ্ঞী” হিসেবে পরিচিত। এর আগেও তিনি একাধিকবার মাদক মামলায় গ্রেপ্তার হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



















