০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • / ৫ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির প্রথম ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে বুধবার (২২ জুলাই) মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। নির্ধারিত তফসিল অনুযায়ী অনুষ্ঠিত এ কার্যক্রম শেষে সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

এর আগে ১৯ জুলাই মনোনয়নপত্র বিক্রি এবং ২১ জুলাই মনোনয়নপত্র জমা গ্রহণ করা হয়। বুধবার যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করায় ২৫ জুলাই অনুষ্ঠিতব্য নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় আরও গতি এসেছে।

উক্ত নির্বাচনে সভাপতি পদে ২, সহ-সভাপতি ২, সাধারণ সম্পাদক ২, সহ-সাধারণ সম্পাদক ২, সাংগঠনিক সম্পাদক ১ ও সাধারণ সদস্য পদে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। উক্ত নির্বাচনে মোট ভোটার ১০২ জন। আগামী ২৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল আজিজের নেতৃত্বে যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুনীল চন্দ্র, আলহাজ ইউনুস আলী, আবু বকর সিদ্দিক ও মোহাম্মদ আলী।

২০২২ সালের পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ভবানীগঞ্জ দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণা আরও জোরদার করেছেন। শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচনে যাচাই-বাছাই শেষে সকল প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

আপডেট সময়ঃ ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬