০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ২০ জনের মনোনয়নপত্র সংগ্রহ

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৮:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • / ৪ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির প্রথম ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ২৫ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে রবিবার (১৯ জুলাই) মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বিভিন্ন পদে ২০ জন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেন।

নির্বাচনের তফসিল অনুযায়ী, রবিবার সকাল ১০টা থেকে শুরু হয়েছে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। চলবে বিকেল ৩টা পর্যন্ত। আগামী ২১ জুলাই মনোনয়নপত্র জমা, ২২ জুলাই যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন হবে। এরপর আগামী ২৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে সভাপতি পদে ২, সহ-সভাপতি ২, সাধারণ সম্পাদক ২, সহ-সাধারণ সম্পাদক ২, সাংগঠনিক সম্পাদক ১ ও সাধারণ সদস্য পদে ১১ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উক্ত নির্বাচনে মোট ভোটার ১০২ জন।

নির্বাচন কমিশন সকল প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সমিতির সকল সদস্যকে ভোট দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

২০২২ সালের পর আবারও নির্বাচন অনুষ্ঠিত হতে যাওয়ায় ভবানীগঞ্জ দলিল লেখকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। প্রার্থীরা ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি ও প্রচারণা শুরু করেছেন।

এদিকে নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আব্দুল আজিজ দায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সুনীল চন্দ্র, আলহাজ্ব ইউসুফ আলী, আবু বকর সিদ্দিক এবং মোহাম্মদ আলী দায়িত্ব পালন করবেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে ২০ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময়ঃ ০৮:১৭:১০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬