০৫:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

বাগমারায় বিএমডিএ’র অব্যবহৃত গভীর নলকূপের খোলা বোরিং পরিদর্শনে এডিসি

বাগমারা প্রতিনিধি
  • আপডেট সময়ঃ ০৯:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ২৪১ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলায় বাংলাদেশ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)-এর গভীর নলকূপের অব্যবহৃত ও খোলা বোরিং স্থান পরিদর্শন করেছেন রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সবুর আলী। শনিবার তিনি শুভডাঙ্গা ও গনিপুর ইউনিয়নের মধ্যবর্তী মরাকুড়ী এলাকার একটি গভীর নলকূপের অকেজো বোরিং সরেজমিনে পরিদর্শন করেন।
জানা গেছে, বাগমারা উপজেলা জুড়ে বর্তমানে প্রায় ৭১টি স্থানে গভীর নলকূপের অব্যবহৃত ও খোলা বোরিং রয়েছে। এসব বোরিংয়ের অনেকগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে আছে, যা স্থানীয় জনগণের জন্য মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি রাজশাহীর তানোর উপজেলায় একটি গভীর নলকূপের খোলা বোরিংয়ে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনার পর প্রশাসন তৎপর হয়। ওই ঘটনার পরপরই রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় বিএমডিএ’র গভীর নলকূপের ব্যবহার অনুপযোগী বোরিংগুলো শনাক্ত ও তদন্ত কার্যক্রম শুরু করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পানি না ওঠার কারণে অনেক গভীর নলকূপের বোরিং বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে ওই বোরিংগুলোর পাশে অথবা অন্য স্থানে নতুন করে বোরিং স্থাপন করা হয়। নতুন বোরিং চালু হওয়ায় পুরাতন এসব বোরিং স্থান সম্পূর্ণভাবে অব্যবহৃত ও অকেজো অবস্থায় পড়ে থাকে।
কিন্তু এসব পুরাতন বোরিং সঠিকভাবে বন্ধ বা ভরাট না করায় ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশু ও পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতেই প্রশাসনের পক্ষ থেকে এসব বোরিং স্থান সরেজমিনে পরিদর্শন ও তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অব্যবহৃত বোরিংগুলো নিরাপদভাবে বন্ধ ও ভরাটের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঁঞা সহ বিএমডিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় বিএমডিএ’র অব্যবহৃত গভীর নলকূপের খোলা বোরিং পরিদর্শনে এডিসি

আপডেট সময়ঃ ০৯:৩৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫