বাগমারায় বিএনপি নেতা অধ্যাপক কামাল হোসেনের উদ্যোগে ইফতার মাহফিল
- আপডেট সময়ঃ ০৭:০৭:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ১৪ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি
রাজশাহীর বাগমারা উপজেলায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, শান্তি-সমৃদ্ধি এবং রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে এমন আয়োজন পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে।
আয়োজক অধ্যাপক কামাল হোসেন বলেন, রমজান মাসের শিক্ষা হলো সংযম, সহমর্মিতা ও মানবতার চর্চা। সেই চেতনা থেকে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে নিয়ে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
ইফতার মাহফিলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



















