০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

বাগমারায় প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • / ৭ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন উপলক্ষে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শামসুল হক, ভবানীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের আমির বাবুল হোসাইন এবং জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধারা।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জুলাইয়ের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে শহীদ পরিবারের সদস্য ও আহত যোদ্ধাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জুলাই যোদ্ধাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় প্রশাসনের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময়ঃ ০৬:২৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬