০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীকে আউচপাড়া ইউনিয়ন জামায়াতের সংবর্ধনা

বাগমারা প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ০৭:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদারকে সংবর্ধনা দিয়েছে আউচপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী। মঙ্গলবার বিকেলে আউসপাড়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি ডাঃ আব্দুল বারী সরদার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারী সরদার বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ার ফলেই তিনি আজ এই দায়িত্ব পেয়েছেন। তিনি বাগমারার সার্বিক উন্নয়ন, ন্যায়ভিত্তিক সমাজ গঠন এবং এলাকার মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাগমারা উপজেলা জামায়াতের আমীর মাস্টার কামরুজ্জামান হারুন, সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক মাওলানা ইব্রাহিম আলী। এছাড়াও বক্তব্য দেন মাওলানা মুর্তজা হুসাইন, আউচপাড়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আইনুল হক ও ডাঃ আলমগীর হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আউচপাড়া ইউনিয়ন আমীর মাওলানা আল আমীন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি সাইফুল ইসলাম।

ইফতার মাহফিলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় নবনির্বাচিত এমপি ডা. আব্দুল বারীকে আউচপাড়া ইউনিয়ন জামায়াতের সংবর্ধনা

আপডেট সময়ঃ ০৭:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬