বাগমারায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৩:২৭:০৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটি, বাগমারার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ। বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, রাজশাহীর কোর্ট পরিদর্শক জাহিদুল ইসলাম এবং বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান, একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ।
বক্তারা তাঁদের বক্তব্যে সমাজে দুর্নীতি প্রতিরোধে সততা, নৈতিকতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগেই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা “দুর্নীতি দমনে আইন নয় সচেতনতাই মূখ্য” অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দুর্নীতির কুফল এবং সুশাসন প্রতিষ্ঠায় সচেতনতার গুরুত্ব তুলে ধরে যুক্তি উপস্থাপন করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় এবং দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
বাগমারা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রমজান আলী, সহ সভাপতি আব্দুল মতিন, সদস্য আসাদুজ্জামান, আমজাদ হোসেন, তোফাজ্জল হোসেন, রফিকুল ইসলাম, নাজমা খাতুন, মামুনুর রশিদ, শিক্ষক রেজাউল করিম, আনোয়ার হোসেন প্রমুখ।
উপজেলার ৮ শিক্ষা প্রতিষ্ঠান এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, রানী রিভারভিউ উচ্চ বিদ্যালয়, হামিরকুৎসা উচ্চ বিদ্যালয়, বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজ, চানপাড়া আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়, সাঁকোয়া উচ্চ বিদ্যালয়।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় এবং দ্বিতীয় স্থান অর্জন করে বীরকুৎসা অবিনাশ স্কুল এন্ড কলেজ ।



















