১০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বাগমারায় তাহেরপুর পৌর প্রশাসক ইউএনও মাহবুবুল ইসলামের বিদায় সংবর্ধনা

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৭:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • / ১২১ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও তাহেরপুর পৌরসভার প্রশাসক মাহবুবুল ইসলামকে বিদায় সংবর্ধনা দিয়েছে তাহেরপুর পৌরসভা কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) তাহেরপুর পৌর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাহবুবুল ইসলাম দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে পৌরসভার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি পৌরসভার প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা ফিরিয়ে আনেন এবং জনসেবার মান উন্নয়নে নানা কার্যকর উদ্যোগ গ্রহণ করেন।

বক্তারা আরও বলেন, তাঁর নেতৃত্বে নাগরিক সেবা সহজীকরণ, অবকাঠামোগত উন্নয়ন এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে, যা পৌরবাসীর কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

বিদায়ী বক্তব্যে মাহবুবুল ইসলাম বলেন, আমি সবসময় জনগণের জন্য কাজ করার চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সহকর্মী ও পৌরবাসীর আন্তরিক সহযোগিতা পেয়েছি—এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।

অনুষ্ঠানের শেষে পৌরসভার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সড়ক বাতি পরিদর্শক আব্দুল ওয়াহেদ। বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী হাসান আলী, ভারপ্রাপ্ত সচিব মাতিবুর রহমান, সহকারী কর নির্ধারক জাহিদুল আকরাম, সহকারী কর আদায়কারী আসাদুল ইসলাম, রাজস্ব পরিদর্শক আনোয়ার হোসেন প্রমুখ। এসময় পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় তাহেরপুর পৌর প্রশাসক ইউএনও মাহবুবুল ইসলামের বিদায় সংবর্ধনা

আপডেট সময়ঃ ০৭:০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬