০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

বাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ১১:৪৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
  • / ১৪ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যে রাজশাহীর বাগমারা উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি উপজেলা চত্বরে প্রদক্ষিণ করা হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।

র‍্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তাম মিজানুর রহমান, খাদ্য কর্মকর্তা নবী নওয়াজেস আমিন, একাডেমিক সুপারভাইজার ড.মুহাম্মদ আব্দুল মুমীত, জনসাস্থ্যের সহকারী প্রকৌশলী আব্দুল জব্বার, আইসিটি কর্মকর্তা তাজরুল ইসলাম মিলন, হামিরকুৎসা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন, মাড়িয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আশরাফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

র‍্যালি শেষে বাগমারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান এর নেতৃত্বে অন্যান্য সদস্যরা অগ্নিনির্বাপণ বিষয়ে একটি মহড়া প্রদর্শন করেন। মহড়ায় আগুন লাগলে কীভাবে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় এবং প্রাথমিকভাবে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হয় তা দেখানো হয়।

এ সময় উপস্থিত সবাইকে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি ও প্রস্তুত থাকার আহ্বান জানান আয়োজকরা।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া

আপডেট সময়ঃ ১১:৪৩:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬