০৪:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

বাগমারায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • আপডেট সময়ঃ ০৯:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমারায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় বাগমারা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, শিক্ষা অফিসার ইসলাম, সমাজসেবা অফিসার মতিউর রহমান, পরিসংখ্যান অফিসার কাওসার আলী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা নিশ্চিতকরণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সমাজের সর্বক্ষেত্রে তাদের অংশগ্রহণ ও ক্ষমতায়নের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, কন্যাশিশুরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিরাপদ পরিবেশ, মানসম্মত শিক্ষা এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কন্যাশিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট সময়ঃ ০৯:৫৬:১৩ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬