০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

বাগমারায় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানে ডিপিডি’র সম্মাননা উপহার

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৭:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে।

Oplus_16908288

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি সম্মান ও সৌহার্দ্য প্রকাশের অংশ হিসেবে সম্মাননা উপহার প্রদান করেছে দৈনিক পথের দিশা টেলিভিশন (ডিপিডি টিভি)। বুধবার দিনব্যাপী বাগমারার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গিয়ে সংশ্লিষ্টদের হাতে এ সম্মাননা উপহার তুলে দেওয়া হয়।
সম্মাননা উপহার প্রদান করা হয় রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার, বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, বাগমারা প্রেসক্লাব এবং ভবানীগঞ্জ নিউমার্কেটের মার্কেটিং অফিসে।

ডিপিডি টেলিভিশনের পক্ষ থেকে সংশ্লিষ্টদের হাতে স্মারক হিসেবে বিশেষভাবে তৈরি করা সম্মাননা উপহার তুলে দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ডিপিডি টেলিভিশনের এমন উদ্যোগকে স্বাগত জানান।

ডিপিডি টেলিভিশন স্থানীয়, জাতীয় ও বিভিন্ন শ্রেণির সংবাদ নিয়ে কাজ করছে। এর সংবাদ বিভাগে বাগমারাসহ রাজশাহী অঞ্চলের বিভিন্ন স্থানীয় ঘটনা, প্রশাসনিক কার্যক্রম, অপরাধ, শিক্ষা, কৃষি, নারী ও শিশু, স্বাস্থ্য, ফিচার এবং ফেসবুক নিউজসহ বিভিন্ন ক্যাটাগরিতে সংবাদ প্রকাশ করা হচ্ছে।

সংবাদমাধ্যমের মূল দায়িত্ব হলো মানুষের কথা তুলে ধরা, জনস্বার্থের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া এবং সমাজের বিভিন্ন ইতিবাচক ও গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড মানুষের সামনে তুলে ধরা। সেই দায়িত্ব পালনের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, ব্যবসায়ী সমাজ, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যেই এ সম্মাননা প্রদান কার্যক্রম।

সম্মাননা প্রদানকালে উপস্থিত ছিলেন ডিপিডি টেলিভিশনের চেয়ারম্যান সামছুন নাহার,
সম্পাদক মোবারক হোসেন শিশির, বার্তা সম্পাদক হাসিবুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন এবং ডিপিডি টেলিভিশনের বাগমারা প্রতিনিধি শামীম রেজা। এছাড়াও বাগমারা প্রেসক্লাবে সম্মাননা প্রধানকালে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, সদস্য মমিনুল হক সবুজ, মাহাবুর রহমান মনি।

ডিপিডি টেলিভিশনের এ উদ্যোগকে স্থানীয় সাংবাদিকতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির একটি সৌহার্দ্যপূর্ণ প্রয়াস হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। স্থানীয় পর্যায়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনসাধারণের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরা এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলো দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমে ডিপিডি টেলিভিশন তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রতিষ্ঠানে ডিপিডি’র সম্মাননা উপহার

আপডেট সময়ঃ ০৭:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬