১০:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাগমারায় ইউএনও মাহবুবুল ইসলামকে বিদায় সংবর্ধনা

শামীম রেজা
  • আপডেট সময়ঃ ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ২৮ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার সদ্য বদলিকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল ইসলামকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী ইউএনও মাহবুবুল ইসলামের দুই বছরের কর্মজীবনের বিভিন্ন সাফল্য ও তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, সহ-সভাপতি জয়ন্ত কুমার সরকার এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বনাথ প্রামাণিক।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বীরেন্দ্রনাথ সরকার, সুনীল কুমার কুণ্ডু, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কুমার প্রতীক দাস রানা, গোবিন্দপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিজন কুমার সরকার, শীতেন্দ্রনাথ, নিমাই কুমার, হরিশ চন্দ্রসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, বাগমারাবাসী একজন মানবিক ও জনবান্ধব কর্মকর্তাকে পেয়েছিল। স্বল্প সময়ের মধ্যেই তিনি উপজেলার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মিশে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
শেষে বক্তারা মাহবুবুল ইসলামের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। শেষে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় ইউএনও মাহবুবুল ইসলামকে বিদায় সংবর্ধনা

আপডেট সময়ঃ ০৫:৫৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬