বাগমারায় “অধ্যাপক কামাল হোসেন যদি কার্ড না পায় তাহলে ডাঃ বারীকে ভোট দিবো
- আপডেট সময়ঃ ০৩:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / ১৩৫ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর বাগমারা উপজেলার দানগাছী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলাম জানালেন তার পছন্দের প্রার্থীর কথা। তিনি স্থানীয়ভাবে কোন দলের সমর্থক না হলেও অধ্যাপক কামাল হোসেনকে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
নজরুল ইসলাম একজন কৃষক। সম্প্রতি নজরুল ইসলামকে তার নির্বাচনী ভাবনা স্পষ্ট করতে দেখা যায়। তিনি জানান যে, তিনি অধ্যাপক কামাল হোসেনের পক্ষে ভোট দেবেন। যাতে কামাল সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি দৃঢ়তার সাথে বলেন, “কামাল যদি কার্ড পায় তাহলে ওকে দিমু,” এবং “অন্য কেউ হলে দিমু না।” তিনি উল্লেখ করেন, অধ্যাপক কামাল হোসেনের সঙ্গে তার দেখা হলে তিনি সবসময় তার খোঁজ-খবর নেন এবং কামাল হোসেনের মধ্যে তিনি কোনো খারাপ কিছু দেখেন না।
তার মতে, জনগণের সাথে প্রার্থীর যোগাযোগ ও ভালো ব্যবহারই তার কাছে মুখ্য। নজরুল ইসলাম অধ্যাপক কামাল হোসেনের জন্য দোয়াও করেন, যেন তিনি ভোটে বিজয়ী হয়ে আরও সম্মানিত হতে পারেন।
তার এই বক্তব্য ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের মধ্যে একজন নির্দিষ্ট প্রার্থীর প্রতি সমর্থন এবং প্রত্যাশার একটি চিত্র তুলে ধরে।
উল্লেখ্য, নজরুল ইসলামের বাড়ি বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দানগাছী মহল্লায়। তার এই ব্যক্তিগত সমর্থন স্থানীয় রাজনীতিতে কোন প্রভাব ফেলবে কিনা, তা নির্বাচনের ফলাফলেই প্রতিফলিত হবে।
তবে অধ্যাপক কামাল হোসেন বিএনপির কার্ড না পেলে জামায়াত ইসলামীর প্রার্থী ডাক্তার আব্দুল বারীকে ভোট দিবো।




















