বাগমারাকে মাদক মুক্ত করতে হবে-এমপি ডাঃ বারী
- আপডেট সময়ঃ ০৮:২৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে।

বাগমারা প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা সোমবার বেলা এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী-৪ (বাগমারা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য ডাক্তার আব্দুল বারি সরদার।
প্রধান অতিথি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, বাগমারায় আর কোন মাদক থাকবে না। যত অপরাধ এই মাদকের মাধ্যমেই ছড়ায়। চুরি ছিনতাই চাঁদাবাজি সহ সকল অপরাধের কেন্দ্র বিন্দু হলো এই মাদক । এই মাদক নিমূল করা হলে বা নিয়ন্ত্রন করা হলে অন্যান্য অপরাধ কমে আসবে। মাদকের রয়েছে বিশাল সিন্ডিকেট। তাই শুধু প্রশাসনের একার পক্ষে এই মাদক নিমূল করা সম্ভব নয়। এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ গত সভার নানা বিষয় আলোকপাত করেন। এছাড়াও আইন শৃংখলার বিভিন্ন ইউনিয়নের চিত্র এবং ১৬টি ইউনিয়নের গ্রাম আদালতের মামলার সংখ্যা, নিষ্পত্তির সংখ্যা ইত্যাদি তুলে ধরেন। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শংকর কে বিশ্বাস, যোগিপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহীন, পানী সম্পদ কর্মকর্তা আহসান হাবীর, চেয়ারম্যান হাবিবুর রহমান, মাজেদুল ইসলাম সোহাগ, ভববানীগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেলাল হোসেন, ভবানীগঞ্জ ইসলামীয় ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ওয়ারেছ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল হক, সহকারি অধ্যাপক ওহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর বাবুল হোসাইন, মাষ্টার আবুুস সালাম, মাও হাফিজুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের মাহাবুর রহমান, বাগমারা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেলাল উদ্দিন। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন সংস্থার প্রতিনিধিসহ আইন শৃংখলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

















