বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোঃ তাহমিদ হোসেন (সম্রাট)
- আপডেট সময়ঃ ০৩:২৬:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে।

সুব্রত চন্দ্র দাস (গাজীপুর প্রতিনিধি):
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী (আগামী ২৭ অক্টোবর ২০২৬) উপলক্ষে নাগরী ইউনিয়নের অন্তর্গত ৬ নং ওয়ার্ড যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ তাহমিদ হোসেন (সম্রাট) দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে ।
২৭ অক্টোবর ২০২৬ ইং সকাল ১১টায় শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিৎসাক্যাম্প। দেশব্যাপী জেলা ও মহানগর পর্যায়ে আলোচনা সভা, র্যালি, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান ও অসহায় মানুষের মধ্যে খাদ্য বিতরণ।
২৮ অক্টোবর ২০২৬ ইং উপজেলা, থানা, পৌরসভা ও অধীনস্থ ইউনিটসমূহে সুবিধামতো সময়ে অনুরূপ কর্মসূচি পালিত হবে।


















