বরগুনায় তিন দিনের সরকারি সফরে চীফ হুইপ নুরুল ইসলাম মনি
- আপডেট সময়ঃ ০৯:২৪:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
- / ৩৭ বার পড়া হয়েছে।

বরগুনা প্রতিনিধি:
আলহাজ্ব নুরুল ইসলাম মনি তিন দিনের সরকারি সফরে বরগুনায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১টায় তিনি বরিশাল সার্কিট হাউসে পৌঁছান। সেখানে যোহরের নামাজ আদায় শেষে বিকাল ৪টায় বরগুনা সার্কিট হাউসে পৌঁছান।
চিফ হুইপের সহকারী একান্ত সচিব মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, ১৯ থেকে ২১ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টায় বরগুনা সার্কিট হাউস থেকে বেতাগীর উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ১০টায় মোকামিয়া দরবার শরীফে মাজার জিয়ারত করবেন। পরে বেতাগীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আইনশৃঙ্খলা ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন। মতবিনিময় শেষে তিনি বামনার উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক মতবিনিময় সভা করবেন।
এদিন বিকেলে পাথরঘাটার মনিপুরে মা–বাবার কবর জিয়ারত শেষে কাকচিড়ায় অবস্থান ও ইফতার করবেন। সন্ধ্যায় তিনি বরগুনা সার্কিট হাউসে ফিরে রাত্রিযাপন করবেন।
আগামী শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় পাথরঘাটার উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ৮টায় পাথরঘাটা সদর মসজিদে ঈদের জামাতে নামাজ আদায় করবেন। পরে বেলা ১১টায় বরগুনায় ফিরে সার্কিট হাউসে কিছু সময় অবস্থান শেষে বেলা ২টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। রাত ১টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।
সফরকালে জেলার বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




















