০৭:২২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাংগঠনিক বৈঠকে এমপি ডা. ইকরামুল বারী টিপু

আরিফুজ্জামান (রনজু)
  • আপডেট সময়ঃ ০৭:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
  • / ১১ বার পড়া হয়েছে।

মান্দা নওগাঁ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)কে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট ও নওগাঁ জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভায় অংশ নেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেল সাড়ে ৫টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী বিভাগের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন। সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু উপস্থিত থেকে মান্দা উপজেলার সাংগঠনিক কার্যক্রমের বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি সাধারণ মানুষের কল্যাণে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

ডা. ইকরামুল বারী টিপু বলেন, জনগণের প্রত্যাশা পূরণ এবং দলের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি দলীয় শৃঙ্খলা বজায় রেখে বিএনপির আদর্শ ও কর্মসূচিকে সাধারণ মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান নেতা-কর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি তৃণমূল পর্যায়ের নেতাদের জনগণের পাশে থেকে কাজ করার পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।

সভায় উপস্থিত নেতারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাংগঠনিক বৈঠকে এমপি ডা. ইকরামুল বারী টিপু

আপডেট সময়ঃ ০৭:০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬