প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপডেট সময়ঃ ০৭:০৮:২৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ১১ বার পড়া হয়েছে।

গত ১৭ ও ১৮ মে রাজশাহী থেকে প্রকাশিত অনলাইন নিউজ পেপার ও স্থানীয় দৈনিক পত্রিকায় দুর্গাপুরে জাল সনদে নিয়োগ পাওয়া শিক্ষকদের গোপনে এমপিও ভূক্তির প্রস্তাব শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে উক্ত সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলার কাঁচুপাড়া উচ্চ বিদ্যালয়ে মামলা সংক্রান্ত বিষয়ে অবগত আছি।
নিয়োগ প্রাপ্ত শিক্ষকদের আবেদন পত্র গুলি যাচাই অন্তে যে কয়টি সঠিক পাওয়া যায়, সেগুলি জেলা শিক্ষা অফিসার মহোদয় বরাবর প্রেরণ করা হয়েছিল। এবং পরবর্তীতে বিষয়টি জেলা শিক্ষা অফিসার এবং উপপরিচালক মহোদয়কে অবহিত করা হয়েছিল।
যেহেতু বিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে তারা এমপিও ভুক্ত হয়নি, তাই মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র যাচাইকৃত আবেদন গুলি প্রেরন করা হয়েছিল।
যেহেতু প্রতিষ্ঠানে মামলা চলমান এবং এমপিস্যারের নির্দেশে প্রেরণ করার বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। সুতরাং অর্থের বিনিময়ে আবেদন প্রেরণের বিষয়টি একেবারেই মিথ্যা। এ বিষয়ে কোন সাংবাদিক আমাকে কিছু জিজ্ঞাসা না করেই রিপোর্ট করে। আমি সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লায়লা আখতার জাহান
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) দুর্গাপুর, রাজশাহী।



















