১০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনামঃ
পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা স্বরন গ্রেপ্তার
ডিপিডি প্রতিবেদকঃ
- আপডেট সময়ঃ ০২:৫৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৬৫ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদকঃ
রাজশাহীর পুঠিয়ায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাশেদুল ইসলাম স্মরণ নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে উপজেলার কান্দ্রা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্মরণ উপজেলার কান্দ্রা গ্রামের বাসিন্দা এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পুঠিয়া পৌর শাখার যুগ্ম আহ্বায়ক।
থানা পুলিশ জানায়, ছাত্রলীগ নেতা স্মরণ নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে সমন্বয় গড়ে তুলছিলেন, যাতে তারা একত্রিতভাবে ‘নাশকতামূলক কাজ’ পরিচালনা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, “স্মরণ দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংগঠিত করে রাষ্ট্রবিরোধী তৎপরতার পরিকল্পনা করছিলেন।”
এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।
ট্যাগসঃ




















