০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩

আলিফ হোসেন,তানোরঃ
  • আপডেট সময়ঃ ০৭:২২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
  • / ১১৩ বার পড়া হয়েছে।
আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদকবিরোধী ভ্রাম্যমান অভিযানে উপজেলার ধোপাপাড়া বাজার থেকে মাদক এক বিক্রেতা ও দুইজন মাদকসেবীকে আটক করা হয়। শনিবার (৭মার্চ) উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এদিন ঘটনা স্থল থেকেই একজন মাদক বিক্রেতা ও দুইজন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিবু দাশ বলেন, যুবসমাজ ও সমাজের শান্তি-শৃংখলা বিনষ্টকারী মাদক বিক্রেতা ও মাদকসেবীদের বিরুদ্ধে আগামি দিনেও  উপজেলা প্রশাসনের কঠোর থেকে কঠোরতর অভিযান চলমান থাকবে।
এদিকে একইদিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে, তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ ও সার-কীটনাশকের বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ।এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক থাকা, পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় একজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং মেয়াদোত্তীর্ণ কীটনাশকসমূহ জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি)
শিবু দাশ বলেন,পবিত্র রমজান মাসে নিয়মিত বাজার তদারকি, মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।#
ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে আটক ৩

আপডেট সময়ঃ ০৭:২২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬