পাবনায় নবাগত পুলিশ সুপার আবু আশ্রাফ এর যোগদান ও দায়িত্বভার গ্রহণ
- আপডেট সময়ঃ ০৫:৪৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
- / ৪ বার পড়া হয়েছে।

ডিপিডি প্রতিবেদক
গত (৩০জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ) পাবনা জেলার সম্মানিত নবাগত পুলিশ সুপার জনাব আবু আশ্রাফ মহোদয় পাবনা জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয় পাবনায় উপস্থিত হলে তাঁকে জেলা পুলিশ পাবনার পক্ষ হতে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয় বিদায়ী পুলিশ সুপার, পাবনা।
এরপর পুলিশ সুপার মহোদয় পাবনা জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব জনাব মোঃ সাখাওয়াত হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পাবনা; জনাব মোঃ শরিফুল ইসলাম ,, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) পাবনা; জনাব সাদিক আহমেদ , সিনিয়র সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল ) পাবনা;অতিরিক্ত পুলিশ সুপার জনাব লাবিব আব্দুল্লাহ , পাবনাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফবৃন্দ।



















