পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নিহত অন্তত ১৫, আহত ২২
- আপডেট সময়ঃ ১০:১৯:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে।

ডিপিডি ইন্টারন্যাশনাল ডেক্সঃ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের সোয়াত উপত্যকায় একটি পুলিশ স্টেশনের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। হামলার সময় পুলিশ স্টেশনের কাছে সহিংসতার প্রতিবাদে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। সোয়াত জেলার পুলিশ কর্মকর্তা (ডিপিও) উমর খান জানান, পুলিশ স্টেশনের প্রবেশমুখে দায়িত্বরত সদস্যরা এক সন্দেহভাজন ব্যক্তিকে থামিয়ে তল্লাশির চেষ্টা করেন। এ সময় ওই ব্যক্তি শরীরে বাঁধা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটান। সোয়াত অঞ্চলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ফিদা হুসেইন জানান, হামলায় অন্তত ২২ জন আহত হয়েছেন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর। এখন পর্যন্ত কোনো সংগঠন হামলার দায় স্বীকার করেনি। হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে। পুরো এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। আহতদের পাশের শহর সাইদু শরিফের একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
















