পাঁচবিবিতে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময়ঃ ০৮:০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে।

আজাদ আলী , জয়পুরহাটঃ
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ডের সিনিয়র সহসভাপতি জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা শাহ আলম এবং পল্লী বিদ্যুৎ সমিতির পাঁচবিবি আঞ্চলিক কার্যালয়ের এজিএম তিতাস হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আসাদুল ইসলাম । বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সভয় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ।
উল্লেখ্য, এ বছর পাঁচবিবি উপজেলায় মোট ৭৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে পৌরসভা ১৬টি, বাগজানা ইউনিয়নে ৭টি, ধরঞ্জী ইউনিয়নে ১৪টি, আয়মারসুলপুর ইউনিয়নে ১১টি, বালিঘাটা ইউনিয়নে ৭টি, আটাপুর ইউনিয়নে ৯টি, মোহাম্মদপুর ইউনিয়নে ৪টি, কুসুম্বা ইউনিয়নে ৮টি ও আওলাই ইউনিয়নে ৩টি মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।



















