পাঁচবিবিতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
- আপডেট সময়ঃ ০৩:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে।

আজাদ আলী , জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবিতে হাছান আলী ওরফে ভোলা (৩৫) নামে এক যুবক হলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
৩ সেপ্টেম্বর শনিবার রাত ৮টার দিকে উপজেলার ধরঞ্জী গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ভোলা ঐ গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, হাছান আলী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল । প্রায় ৫ বছর আগে স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পর ৯ বছরের কন্যা সন্তান ও মাকে নিয়ে সে নিজ বাড়িতে থাকতেন।
ঘটনার দিন সন্ধ্যায় স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরে সকলের অজান্তে নিজ শয়ন কক্ষে গলায় ফাঁস দেন। তার মা বিষয়টি টের পেয়ে ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে আশে পাশের লোকজন ছুটে আসে তাকে নামায় ।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



















