পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মোঃ আকতার ফেরদৌস (জনি)
- আপডেট সময়ঃ ০৪:১৫:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ৫ বার পড়া হয়েছে।

স্টাফ রিপোর্টার:
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র দিনে ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
মোঃ আকতার ফেরদৌস (জনি) বলেন, “পরিবর্তনের পথে সকলের সাথে, সকলের পাশে” এই প্রত্যয়কে সামনে রেখে তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন এবং ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যেতে চান। তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও যুবসমাজকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি ৭নং দেওপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সকল শ্রেণি-পেশার মানুষের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি ঈদের আনন্দ যেন সবার ঘরে সমানভাবে পৌঁছে যায়, সে বিষয়ে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি দেশবাসীর শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান। ঈদ মোবারক।



















