০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

পদ্মা নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

শাহিনুর রহমান সুজন:
  • আপডেট সময়ঃ ০৮:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • / ২২ বার পড়া হয়েছে।

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলায় পদ্মা নদীতে ডুবে ফাতেমা খাতুন (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার টাংগন (পূর্বপাড়া) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা খাতুন ওই এলাকার মোঃ রাসেল সর্দারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফাতেমার মা তাকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের পদ্মা নদীতে কাপড় ধোয়ার জন্য যান। এ সময় শিশুটি নদীর তীরে খেলাধুলা করছিল। একপর্যায়ে অসাবধানতাবশত সে নদীর পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে তার মা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা চালায়, তবে তাৎক্ষণিকভাবে শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে রাজশাহী থেকে একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর বিকেল আনুমানিক ৩টা ৩০ মিনিটে নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
বর্তমানে শিশুটির মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগসঃ

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

পদ্মা নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময়ঃ ০৮:৩৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬